শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

 জিবিনিউজ 24 ডেস্ক //

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে রোববার (২৩ মে) শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১ টায়।

নিউজিল্যান্ড সফরে ওপেনিংয়ে ভালো করতে পারেননি ওপেনার লিটন কুমার দাস। তবে তার উপর আস্থা হারায়নি টিম ম্যানজেম্যান্ট। যেকারণে এই সিরিজেও ওপেনিংয়ে তামিমের সঙ্গী হিসেবে জুটি বাঁধবেন লিটন। তিন নম্বরে কে থাকবেন সেটা আর বলার অপেক্ষা রাখে না। অধিনায়ক তামিম ইকবাল জানিয়ে দিয়েছেন এই পজিশনে ফিরছেন সাকিব আল হাসান।

 

চারে যথারীতি দেখা যাবে উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে। পাঁচে কে থাকবেন সে ব্যাপারে নিশ্চিত বলা মুশকিল। তবে ধারণা করা হচ্ছে মোহাম্মদ মিঠুনকে শেষ সুযোগ হিসেবে আবারো দেখা যেতে পারে এই পজিশনে। তবে এই জায়গায় সৌম্যকেও দেখা যেতে পারে। কেননা আজ সংবাদ সম্মেলনে টাইগার কোচ জানিয়ে দিয়েছেন পেস অলরাউন্ডার হওয়াতে আগে সুযোগ পেতে পারেন সৌম্য।

ছয়ে থাকবেন যথারীতি মাহমুদউল্লাহ রিয়াদ। সাতে লড়াই হবে আফিফ ও মোসাদ্দেক হোসেন সৈকতের। সে কথা ডমিঙ্গো পরিস্কারভাবেই জানিয়ে দিয়েছেন। এক্ষেত্রে অভিজ্ঞতার বিচারে সুযোগ দেওয়া হতে পারে মোসাদ্দেককেই। আট নম্বরে দেখা যেতে পারে স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে। নয়ে পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন ফিরতে পারেন।

শুধুমাত্র বোলার হিসেবে হয়তো খেলবেন মোস্তাফিজ্রু রহমান ও তাসকিন আহমেদ। তাদের সাথে থাকছেন সাইফুদ্দীন, মিরাজ ও সাকিব। বেকআপ হিসেবে বল হাতে দেখা যেতে পারে সৌম্য, মোসাদ্দেক ও মাহমুদউল্লাহকে। ওয়ানডে দলে জায়গা পেলেও প্রথম ম্যাচে যে শরিফুলের অভিষেক হচ্ছেনা সেটা বলাই যায়।

প্রথম ওয়ানডের সম্ভাব্য বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন