জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
এনসিসি ব্যাংক,চাঁপাইনবাবগঞ্জ শাখায় কেক কেটে ব্যাংকের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার(১৭’মে) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাখার ফার্স্ট এসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সাইফুল্লাহ আল আমীন,জেলা ঠিকাদার সমিতির সম্পাদক রুহুল আমিন রাসেল,ব্যবসায়ী আব্দুল খালেক মিলন,আব্দুর রউফ,শহিদুল ইসলাম,শাহ নেওয়াজ সহ ব্যাংক কর্মকর্তা কর্মচারীগণ।
অনুষ্ঠানে শাখার ফার্স্ট এসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ব্যাংকের সেবা ও গ্রাহক সন্তুষ্টি নিয়ে স্বাগত বক্তব্য দেন। ##
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন