জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকসহ আটক দু’জকে মোবাইল কোর্ট সাজা দিয়েছে। গত শুক্রবার(১৪’মে) রাত সাড়ে ৮টার দিকে সীমান্তের ২শত গজ ভেতরে বালিয়াদীঘি মধ্যবাজার গ্রামে অভিযানটি পরিচালনা করা হয়। দন্ডিতরা হলেন একই এলাকার আব্দুর রশিদের ছেলে রয়েল ইসলাম(২৫) ও সোনামসজিদ টিয়াকাটি গ্রামের ডা. তোজাম্মেলের ছেলে বুলবুল আহমেদ(২৮)।
অভিযানে নেতৃত্ব দেয়া চাঁপাইনবাবগঞ্জে ৫৯’বিজিবি ব্যাটালিয়ন (রহনপুর ব্যাটালিয়ন) অধিনায়ক লে.কর্ণেল আমীর হোসেন মোল্লা জানান, ওই দু’জনকে ১০ বোতল ফেনসিডিল,১ বোতল ভারতীয় মদ ও নগদ প্রায় ৩৫ হাজার টাকাসহ আটক করা হয়। এসময় মোবাইল কোর্টের বিচারক ও শিবগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার আটক রয়েলকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড,১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং বুলবুলকে ৫ মাসের বিনাশ্রম কারাদন্ড ৭ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ##
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন