রুবেল আহমেদ || মৌলভীবাজার ||
মৌলভীবাজার সদর উপজেলাধীন ২নং মনুমুখ ইউনিয়নের বাউরভাগ গ্রামে এন আর বি ব্যাংকের এর শেয়ারহোল্ডার এবং তাজ ষ্টোর "ব্রিকলেন" এর সত্বাধীকারি যুক্তরাজ্য প্রবাসী জনাব আব্দুল কাইউম খালিক (জামাল) এর নিজ বাড়িতে অত্র এলাকার অসহায় দুস্থদের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এতে NRB BANK এর পক্ষ থেকে ৩০০ এবং তাদের পরিবারের পক্ষ থেকে ২০০ প্যাকেট সহ মোট ৫০০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
উক্ত খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রমে বিশিষ্ট সমাজসেবক শাহিন আহমদ এর পরিচালনায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মহসিন আলী, জাকির আহমেদ, এন আর বি ব্যাংক এর লালদিঘির পাড় শাখার রিলেশনশিপ অফিসার জনাব আব্দুস সামাদ খান,চ্যানেল এস এর হেড অফ নিউজ জনাব খালেদ চৌধুরী, রোটারেক্ট ক্লাব এর ডিস্ট্রিকট সেক্রেটারি জনাব দুলাল হোসেন জুমান সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিগবর্গ।
উক্ত কার্যক্রমের সূচনা পর্বে দেশের এই জরুরী পরিস্থিতিতে এন আর বি ব্যাংক দেশের বিভিন্ন অঞ্চলে পাশাপাশি শুধু সিলেট বিভাগে ২২,০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করায় বক্তারা ব্যাংকের ভূয়সী প্রসংশা করেন এবং ভবিষতে এভাবে জনকল্যানমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান। পরিশেষে দেশ বিদেশে সকলের কল্যান কামনায় দোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিতরন কার্যক্রমের সমাপনী করা হয়।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন