শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল

gbn

সৈয়দ মুহিবুর রহমান মিছলু সিলেট থেকে::
সিলেট সহ দেশের কয়েকটি জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া এই ভূমিকম্পে দুলেছে সিলেট, ঢাকা, ময়মনসিংহ, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারীসহ বেশ কয়েক জেলা।

বুধবার সকাল ৮টা ২২ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। বেশিরভাগ রোজাদার মুসলমানরা সেহরি খেয়ে ফজরের নামাজ পরে ঘুমান। আর এই সময়টায় বেশিরভাগ মানুষ সাধারণত ঘুমিয়েছিলেন, ভূমিকম্পের ঝাঁকুনিতে অনেকে ঘুম থেকে উঠে দিকবিদিক ছুটাছুটি করছেন বলেও জানা গেছে।

ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসামে। তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসামে। এটি ছিল শক্তিশালী ভূমিকম্প। এর মাত্রা ছিল ৬.০ রিখটার স্কেল।’

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন