নবীগঞ্জে গণফোরামের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

gbn

উত্তম কুমার পাল হিমেল নবীগঞ্জ প্রতিনিধিঃ   গণফোরাম এর ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে নবীগঞ্জ উপজেলা ও পৌর গণফোরামের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত। শনিবার (২৯ আগস্ট) বিকেলে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবীগঞ্জ পৌর গণফোরামের আহবায়ক মোঃ আখলিছ মিয়া। নবীগঞ্জ উপজেলা গণফোরামের সদস্য সচিব মুরাদ আহমদ আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা গণফোরামের যুগ্ন আহবায়ক মাওলানা মুশাহিদ আলী ও হাজী সিরাজুল ইসলাম, নবীগঞ্জ পৌর গণফোরামের সদস্য সচিব এখলাছ মিয়া,যুগ্ম আহবায়ক মতব্বির মিয়া,গণফোরাম নেতা কমান্ডার এম এ খালিক,হাফিজ সাইফুর রহমান, জিয়াউর রহমান, হুমায়ূন তালুকদার, শীতেশ সরকার,ওবায়দুর রহমান, ওয়াহিদ মিয়া,শামীম আহমদ,মামুন আহমদ প্রমূখ।সভায় বক্তাগণ বলেন, গণফোরাম এর প্রতিষ্ঠাতা সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ড.রেজা কিবরিয়ার নেতৃত্বে গনতন্ত্র ও ভোটের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে সংগঠন কর্তৃক গৃহীত সকল কর্মসূচি পালন করার আহবান জানান এবং নবীগঞ্জ উপজেলার তৃণমূল পর্যায়ে সংগঠন কে আরো শক্তিশালী করার লক্ষ্যে একযোগে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন