ঢাকা- সিলেট মহা সড়কের আউশকান্দিতে লিফলেট ও মাস্ক বিতরণ- মাস্ক ও স্বাস্থ্যবিধি না মানায় ৬জনকে জরিমানা 

বুলবুল আহমদ,  নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধিঃ- মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মানুন। নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান- এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় ঢাকা- সিলেট মহা সড়কের আউশকান্দি শহীদ কিবরিয়া চত্ত্বর ও আউশকান্দি  হীরাগঞ্জ বাজারে শনিবার বিকাল ৪টার সময় করোনা প্রতিরোধে সচেতনতা মূলক লিফলেট ও বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে। 

এ সময় ৬ ব্যক্তিকে মাস্ক ও স্বাস্থ্যবিধি না মানায় মোবাইল কোর্ট এর মাধ্যমে ২৪শ টাকা জরিমানা দন্ড প্রদান করা হয়। এতে মোবাইল কোর্ট পরিচালনা করেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন। এ অভিযানে সহয়তা করেন, নবীগঞ্জ থানার একদল পুলিশ।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন বলেন, সারাদেশে মহামারি করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। কোন প্রয়োজনে  ঘর থেকে বের হতে হলে মাস্ক ব্যবহার সহ সবাই সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মেনে চালাফিরা করার আহবান জানান।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন