সাদুল্লাপুরের মহিপুরে আগুনে পুড়ে কৃষকের বাড়ি! আহত এক ছাত্র, ব্যাপক ক্ষয়ক্ষতি

gbn


আশরাফুল ইসলাম গাইবান্ধা
গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ৭নং ইদিলপুর ইউনিয়নের মহিপুর গ্রামের উত্তরপাড়ায় বিদ্যুতায়িত হয়ে ভূস্মিভূত হলো কৃষক একমাত্র মাথা গোজার ঠাই কষ্টে গড়া বাড়ীটি ! নগদ টাকা, জমির দিলল দস্তাবেজ, প্রয়োজনীয়, কাগজপত্র, নুতন পুরাতন কাপড় চোপড়, ফ্রিজ, খাট,চকি,লেপ তোষক, ধান চাল,আটা,গম,আলু পেঁয়াজ ও অন্যান্য জিনিস পত্র পুড়ে ভস্ম হয়ে ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন। এছাড়া একটি গরু আগুনে পুড়ে গেছে, গরুকে রক্ষা করতে এসে পুড়ে ঝলসে গেলো গৃহকর্তা কৃষক আনারুলের তৃতীয় ছেলে দশম শ্রেণিতে পড়ুয়া ছাত্র আব্দুর রহিম। এই পরিবারটির পড়নের কাপড় ছাড়া আর কিছু থাকলো না। বর্তমান সময়ে খোলা আকাশের নিচে বসবাস করতে হবে এ পরিবারটির।

স্থানীয় ২০ মার্চ শনিবার ভোররাতে আগুন লাগার বিষয়টা টের পায় বাড়ির লোকজন সহ ঘুমিয়ে থাকা লোকজনের ফ্রিজ বাস্টার্ড হওয়ার শব্দে ঘুম ভেঙ্গে যায়। কিন্তু তখন সবকিছু শেষ কিছুই আর রক্ষা করা গেলো না.! পরিবারটির পাশে সরকারি বেসরকারী সংগঠনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগিয়ে এসে তাদের পাশে দাঁড়ানোর জন্য ভুক্তভোগী পরিবারটি সহ এলাকাবাসী ও সচেতন মহল আহবান জানিয়েছেন।

কৃষক আনারুল ইসলাম ওই গ্রামের মৃত আলিম উদ্দিন ওরফে আলিম উল্লাহ গাছুর ছেলে। তিনি চার ছেলের জনক এবং সংসারে সদস্য সংখ্যা ৭ জন। এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য স্থানীয় উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টদের দ্রুত প্রয়োজনীয় সহযোগীতা করা প্রয়োজন এমনটি দাবী জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও গণমাধ্যমকর্মীগণ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন