জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সুইচগেট এলাকায় নিজ বাড়িতে নিজ শয়ন কক্ষে ছাদের ফ্যানের সাথে গলায় ওড়নার ফাঁস দিয়ে শিখা খাতুন (১৮) নামের এক তরুনী আত্মহত্যা করেছে। বুধবার(৩’মার্চ) সকাল ১০টা থেকে ১১ টার মধ্যে সে এ ঘটনা ঘটায় বলে পুলিশকে জানিয়েছে তার পরিবার। এএসএসি উত্তীর্ণ শিখা আব্দুল মান্নান সেন্টুর মেয়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিখা’র মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
মরদেহ উদ্ধারকারী সদর থানার উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দিন বলেন,পুলিশ প্রাথমিকভাবে শিখার আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হয়েছে। তার আত্মহত্যার কারণ তদন্ত করা হচ্ছে। তবে তার পরিবার ও স্থানীয় সূত্রে পুলিশ জানতে পেরেছে,শিখা কিছুদিন যাবৎ মানসিক সমস্যায় ভূগছিল। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ####
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন