গোলাপগঞ্জে গাঁজাসহ দুই মাদকব্যবসায়ীকে

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

গতকাল শুক্রবার দুপুরে পৌর এলাকার সরস্বতী কামারগাঁও গ্রামে অভিযান চালিয়ে সরস্বতী গ্রাম থেকে মৃত আব্দুস সোবহানের পুত্র মোঃ রফিক উদ্দিন (৫২) ও মৃত আব্দুর রহিম ওরফে ফকিরের পুত্র জিলু মিয়া (৪২) কে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনেগোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা (মামলা নং-১৬/তারিখ-১৯-০২-২১ইং) দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরীর দিক নির্দেশনায় গোলাপগঞ্জ উপজেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে এসআই (নিরস্ত্র) সুরঞ্জিত কুমার দাশের নেতৃত্বে স্বরসতী গ্রামে মাদকদ্রব্য উদ্ধার বিশেষ অভিযান পরিচালনা করা হয়৷ এসময় পেশাদার মাদক ব্যবসায়ী রফিক উদ্দিন ও জিলু মিয়াকে ২৫০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোলাপগঞ্জকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন