মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে পাড়ি সময় ২১ জন আটক করেছে বিজিবি

ঝিনাইদহপ্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাড়ি দেওয়ার সময় ভারতীয় নাগরিক ও এক দালালসহ ২১ জনকে আটক করেছে ৫৮ বিজিবি। মহেশপুর উপজেলার বিভিন্ন সিমান্ত এলাকার বাংলাদেশের অভ্যন্তর থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- সাতক্ষীরা , পিরোজপুর খুলনা ও ভারতের বর্ধমান জেলার নাগরিক। বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মহেশপুর সীমান্ত দিয়ে কয়েকজন বাংলাদেশী ভারতে যাচ্ছে এবং ভারত থেকে একজন বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই সকল স্থানে অভিযান চালিয়ে ওই পুরুষ, নারী শিশু ও এ দালালসহ ২১ জনকে আটক করা হয়। এর মধ্যে একজন ভারতীয় নাগরিক রয়েছে। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করেছে বিজিবি। থানায় মামলা হয়েছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন