মোঃ সাজ্জাদ হোসাইন ওসমানীনগর প্রতিনিধি)
ওসমানীনগর উপজেলার সাদীপুর ইউনিয়নের গজিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা কাচন উল্ল্যা (১৮ ই ফ্রেবুয়ারী) রোজ বৃহস্পতিবার ১.১৫ মিনিটে উনার নিজ বাড়িতে ইন্তেকাল করেন,(ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ (১৯ শে ফ্রেবুয়ারী) শুক্রবার বাদজুম্মা গজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা কাচন উল্ল্যার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
দাফনের আগে বীর মুক্তিযোদ্ধা কাচন উল্ল্যা কে প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যদায় শ্রদ্ধা জানান হয়।জাতীয় পতাকা দিয়ে রাষ্ট্রিয় ভাবে কুচকাওয়াজ বাজিয়ে সম্মান জানানো হয়,পরে মৃতের জানাজা সম্পুর্ন করা হয়।

ওসমানীনগর থানার ওসি শ্যামল বনিক ও উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক ফাহিমা খানম পুষ্পস্তবক অর্পণ করে এই বীর মুক্তিযোদ্ধার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্তিত ছিলেন বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলা মুক্তিযুদ্ধ কমান্ডার কামালউদ্দিন কনা। ৬নং ওয়ার্ডের মেম্বার বখতিয়ার হোসেন, মুসলে মিয়া প্রমুক।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন