সিলেটে রেষ্টুরেন্টের রান্নাঘরে বি স্ফো র ণ, অতঃপর...

জিবি নিউজ প্রতিনিধি//

সিলেট মহানগরীর নাইওরপুল পয়েন্টে একটি রেষ্টুরেন্টের রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় রেষ্টুরেন্টের তিন কর্মচারী আহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এই ঘটনা ঘটে।

 

 

 

আহতরা হলেন- হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানার আজিম নগর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে টিটু মিয়া (২৫), সিলেটের গোলাপগঞ্জ থানার বানিগ্রাম এলাকার জয়নুল ইসলামের ছেলে মোরখোর আহমেদ (২৬) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার মসকন্দপুর এলাকার আবদুল্লাহের ছেলে হাসান (২৮)।

 

জানা যায়, রবিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সিলেট মহানগরীর নাইওরপুল পয়েন্টে উৎসব রেষ্টুরেন্টের রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণের ঘটনায় রেষ্টুরেন্টের তিন কর্মচারী আহত হয়েছেন। তাৎক্ষনিক স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে আহতরা হাসপাতালের ২৯নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

 

 


বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির। তিনি বলেন, ‘নাইওরপুল পয়েন্টে উৎসব রেষ্টুরেন্টে চুলার আগুন লেগে তিনজন কর্মচারী আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন