ফেসবুকে কবিরাজি বিজ্ঞাপন, নেপথ্যে ছিল যা...

জিবি নিউজ প্রতিনিধি//

সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কবিরাজি চিকিৎসার বিজ্ঞাপন দিয়ে রোগী দেখার নাম করে বাসায় গিয়ে স্বর্ণালঙ্কার আত্মসাৎকারী চক্রের দুইজন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

 

 

 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টায় সুনামগঞ্জের ছাতক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন- সুনামগঞ্জ জেলার ছাতক থানার ফকিরটিলা এলাকার মো. চুনু মিয়ার মেয়ে মোছাম্মৎ জিয়াসমিন আক্তার (২১) এবং সুনামগঞ্জ জেলার ছাতক থানার ফকিরটিলা এলাকার মৃত তাহের মিয়া সরদারের ছেলে মো. আব্দুল্লাহ মিয়া (৬৬)।

 

 

গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

 

 

তারা জানায়, স্বর্ণালঙ্কার আত্মসাৎকারী চক্রটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কবিরাজি চিকিৎসার বিজ্ঞাপন দিয়ে দুরারোগ্য রোগসহ নানা সমস্যার চিকিৎসার কথা বলে মানুষের দৃষ্টি আকর্ষণ করতো। রোগী দেখার নাম করে তারা বাসায় গিয়ে স্বর্ণালঙ্কার ও টাকা-পয়সা আত্মসাৎ করতো। এমন অভিযোগের ভিত্তিতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঢাকা মেট্রো-পূর্ব ইউনিটের একটি অভিযানকারী দল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টা সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন ফকিরটিলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন