শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি, শায়েস্তাগঞ্জ শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

 

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার জহুর চান বিবি মহিলা কলেজ মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

 

বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসি, আঞ্চলিক কার্যালয়, হবিগঞ্জের উপ মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান সমবারু চন্দ্র মহন্ত।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শায়েস্তাগঞ্জ শাখার ব্যবস্থাপক মাহমুদা খাতুন, 

পূবালী ব্যাংক পিএলসি, আঞ্চলিক কার্যালয়, হবিগঞ্জের সিনিয়র প্রিন্সিপাল অফিসার হেলাল উদ্দিন আজাদ, স্টেশন রোড উপ শাখার ব্যবস্থাপক একে এম শরীফ ভূঁইয়া, জুনিয়র অফিসার মো: গোলাম কিবরিয়া চৌধুরী ও ডেপুটি জুনিয়র অফিসার মো. আব্দুল্লাহ আল মামুনসহ কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু আমাদের অক্সিজেনই দেয় না, এটি পরিবেশকে শীতল রাখে এবং জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার বিষয়ে সচেতনতা তৈরি করতে এ ধরনের কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ যে গাছগুলো রোপণ করা হলো, আগামী দিনে এগুলোই আমাদের কলেজ ও এলাকার পরিবেশকে আরও সুন্দর ও সবুজ করে তুলবে।”

 

তিনি বলেন, “শুধু গাছ লাগালেই হবে না, গাছগুলোকে নিয়মিত পরিচর্যা করে বড় করে তুলতে হবে। এজন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সবাইকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।”

 

পূবালী ব্যাংক পিএলসি  উপ মহাব্যবস্থাপক সমবারু চন্দ্র মহন্ত বলেন, “সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পূবালী ব্যাংক পিএলসি বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। আমরা চাই, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে সমাজের সর্বস্তরে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে উঠুক।”

 

তিনি বলেন, “আজকের এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাবে বলে আমরা আশা করি। ভবিষ্যতেও পরিবেশ ও মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।”

 

পরে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এসময় শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষ পরিচর্যার বিষয়ে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন