দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, বার্তায় কী লেখা ছিল?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী পদে থাকার রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক খোলা চিঠিতে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ভারত-ইতালি সম্পর্কের ক্ষেত্রে মেলোনির ভূমিকার প্রশংসাও করেছেন তিনি।

 

২০২২ সালের ২২ অক্টোবরে ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেন মেলোনি। এরপর থেকে টানা দায়িত্ব সামলাচ্ছেন তিনি। তার প্রধানমন্ত্রিত্বের মেয়াদ ১ হাজার ৪১৩ দিনে পৌঁছেছে।

ফলে আগের রেকর্ড ভেঙে দিয়েছেন মেলোনি।

 

এর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে বেশিদিন প্রধানমন্ত্রী থাকার রেকর্ড ছিল সিলভিও বারলুসকোনির (২০০১-২০০৫)। দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হয়ে তিনি ১ হাজার ৪১২ দিন দায়িত্বে ছিলেন। মেলোনি সেই রেকর্ড একদিন বাড়িয়ে ১ হাজার ৪১৩ দিনে পৌঁছেছেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ৮০ বছরে দেশটিতে ৬৮ বার সরকার বদলেছে। অর্থাৎ, রাজনৈতিক স্থিরতা এবং পূর্ণ মেয়াদের সরকার ইতালিতে খুব একটা দেখা যায়নি। সেই প্রেক্ষাপটে একই প্রধানমন্ত্রীর এত দীর্ঘ সময় দায়িত্বে থাকা নতুন নজির সৃষ্টি করেছে।

 

ইতালির প্রধানমন্ত্রীর এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় তিনি বন্ধু জর্জিয়া মেলোনিকে যুদ্ধোত্তর ইতালির দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী হওয়ার জন্য শুভেচ্ছা জানাচ্ছেন।

লিখেছেন, ‘এই রেকর্ড থেকেই বোঝা যায় যে, ইতালির মানুষ মেলোনির ওপর কতটা আস্থা রাখেন।’

 

পাশাপাশি শুভেচ্ছাবার্তায় ভারত ও ইতালির উজ্জ্বল ভবিষ্যতের জন্য দুই দেশের বন্ধুত্ব আরো এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন মোদি। দুই দেশের সম্পর্ক আরো গভীর করার কথাও বলেছেন তিনি। মোদি লেখেন, ‘আগামী দিনগুলোতে তার (মেলোনি) সাফল্যের ধারা যাতে অব্যাহত থাকে, সেজন্য আমার আন্তরিক শুভকামনা জানাই।’

এদিকে গত কয়েক বছর ধরেই আন্তর্জাতিক কূটনীতিতে জল্পনার বিষয় হয়ে আছে মোদি এবং মেলোনির বন্ধুত্বের রসায়ন। গত মে মাসে ইতালি সফরে গিয়ে মেলোনির সঙ্গে সাক্ষাৎকালে তাকে ‘মেলোডি’ চকোলেট উপহার দিয়েছিলেন মোদি। সেই চকোলেট উপহারের ভিডিও সমাজমাধ্যমে পোস্টও করেছিলেন মেলোনি।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন