আল-আকসায় প্রবেশ করল এক হাজারের বেশি অবৈধ ইসরায়েলি

অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে এক দিনে এক হাজারের বেশি অবৈধ ইসরায়েলি বসতিস্থাপনকারী প্রবেশ করেছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

জেরুজালেম গভর্নরেটের তথ্য অনুযায়ী সংবাদ মাধ্যম আলজাজিরা বলছে, রবিবার ইহুদিদের সুক্কোট উৎসবের দ্বিতীয় দিনে এক হাজার ১৪৩ জন ইসরায়েলি মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে।

 

ইসরায়েলি পুলিশের নিরাপত্তায় তারা ধারাবাহিকভাবে মাগরিবি গেট দিয়ে আল-আকসায় প্রবেশ করে। এ সময় কয়েকজন ইহুদি ধর্মীয় প্রার্থনা ও বিভিন্ন আচার পালন করেন। প্রাঙ্গণে উদ্ভিদজাত উৎসর্গ সামগ্রীও নেওয়া হয় বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।

গভর্নরেট বলেছে, এসব ঘটনা আল-আকসা মসজিদের ঐতিহাসিক ও আইনগত স্থিতাবস্থা লঙ্ঘনের ধারাবাহিকতার অংশ।

চলতি মাসে মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের প্রবেশ ও ধর্মীয় আচার পালনের ঘটনা নিয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এর আগে উদ্বেগ জানিয়েছে।

 

এদিকে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য খালেদ মেশাল শনিবার সতর্ক করে বলেছেন, আল-আকসা মসজিদকে ঘিরে ইসরায়েলের বিভিন্ন পদক্ষেপ ওই স্থানের ওপর ‘পূর্ণ নিয়ন্ত্রণ ও আধিপত্য’ প্রতিষ্ঠার পথ তৈরি করছে বলে তিনি মনে করেন।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন