গ্রিক রূপকথায় স্তব্ধ ক্লপের জার্মানি

জার্মানি ০-১ গ্রিস

শুরুটা হয়েছিল নেদারল্যান্ডসের মাঠে ড্র দিয়ে। এবার ঘরের মাঠে হার।

 

জার্মানির প্রধান কোচ হিসেবে প্রথম জয়ের অপেক্ষাটা আরো দীর্ঘ হলো ইয়ুর্গেন ক্লপের। বিশ্বকাপ-পরবর্তী নতুন অধ্যায়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে শুরু করা জার্মানি যেন হঠাৎই গ্রিক রূপকথার সামনে স্তব্ধ হয়ে গেল।

অগসবুর্গের ডব্লিউডব্লিউকে অ্যারেনায় কাল রাতে উয়েফা নেশনস লিগের ম্যাচে গ্রিসের কাছে ১-০ গোলে হেরেছে জার্মানি। ম্যাচের ৭৪ মিনিটে জয়সূচক করেন দিমিত্রিস কুরবেলিস।

তার শট জার্মান অধিনায়ক জশুয়া কিমিখের গায়ে লেগে দিক বদলে জালে জড়ায়।

 

১১ বারের লড়াইয়ে এটিই জার্মানির বিপক্ষে গ্রিসের প্রথম জয়। ম্যাচ শেষে হারের দায় নিজ কাঁধে নিয়েছেন ক্লপ, ‘এটা প্রক্রিয়ারই অংশ। একাদশে এত পরিবর্তন আনার সিদ্ধান্তটা আমারই ছিল।

নিচে নেমে খেলা একটি দলকে আমরা ভেঙে দিতে পারব না, সেটা পরিষ্কারই ছিল। কিন্তু এভাবে হারা মেনে নেওয়া যায় না। ম্যাচে আমাদের সমন্বয় আরো ভালো হতে হবে।’

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন