শায়েস্তাগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি:
'বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও গণমাধ্যমকর্মীদের ভাবনা' শীর্ষক এক সেমিনার শনিবার শায়েস্তাগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।
আঞ্চলিক তথ্য অফিস, সিলেটের আয়োজনে এবং জেলা তথ্য অফিস, হবিগঞ্জের সহযোগিতায় সেমিনারটি অনুষ্ঠিত হয় শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে উদ্বোধন করেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ।
সেমিনারে প্রধান আলোচক ছিলেন উপ প্রধান তথ্য অফিসার হাছিনা আক্তার, বিশেষ অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার ওলিদুর রহমান । বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মইনুল হাসান রতন, সাধারণ সম্পাদক কামরুল হাসান, সাবেক সভাপতি আসম আফজল আলী। প্রধান অতিথি বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরে এসব কার্যক্রম জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সেমিনারে শায়েস্তাগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। আলোচনায় সাংবাদিকরা তথ্যপ্রবাহের স্বচ্ছতা, উন্নয়ন কার্যক্রমের প্রচার এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব নিয়ে মতামত তুলে ধরেন।
সেমিনার শেষে অংশগ্রহণকারীরা এ ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন