রাজনগরে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

মৌলভীবাজার প্রতিনিধি //

জেলার রাজনগরে ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে শ্রীকান্ত মালাকার নামে এক মোটর সাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে মৌলভীবাজার-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের গোবিন্দবাটি নামক স্থানে। নিহত যুবক রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত সুশীল মালাকারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, মৌলভীবাজার-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কে গোবিন্দবাটি নামক স্থানে ১৭ মে রোববার দুপুর ২টার সময়একটি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী শ্রীকান্ত মালাকার নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়। সে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত সুশীল মালাকারের ছেলে। রাজনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতেরমরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে। ঘাতক ট্রাক চালক ঘটনাস্থল থেকে ট্রাক নিয়ে পালিয়ে গেলেও উপজেলার টেংরা ইউনিয়নের দেওয়ানদিঘির পাড়ে ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মৌলভীবাজার- কুলাউড়া আঞ্চলিক মহাসড়কে গোবিন্দবাটি নামক স্থানে সড়ক দুর্ঘনায় শ্রীকান্ত মালাকার (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেল থানায় রাখা হয়েছে। নিহতের স্বজনরা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন