হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

ভারতের কংগ্রেস নেতা সোনিয়া গান্ধীকে চিকিৎসার জন্য গুরগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, একটি অস্ত্রোপচার ও স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার জন্য বুধবার সকালে তাকে মেদান্তা–দ্য মেডিসিটি হাসপাতালে নেওয়া হয়।

 

বুধবার (১৩ মে) এনডিটিভি প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, বর্তমানে ৭৯ বছর বয়সী এই রাজ্যসভা সদস্য চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। পাশাপাশি তার বিভিন্ন মেডিক্যাল পরীক্ষা চলছে।

চলতি বছরে তৃতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হলেন সোনিয়া গান্ধীর। এর আগে মার্চ মাসে তীব্র জ্বরে আক্রান্ত হলে তাকে দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

পরে পরীক্ষায় তার শরীরে সংক্রমণ ধরা পড়ে এবং অ্যান্টিবায়োটিকের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়।

 

এরও আগে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য একই হাসপাতালে ভর্তি হয়ে বক্ষরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে ছিলেন তিনি।

হাসপাতাল সূত্র জানিয়েছে, সোনিয়া গান্ধী দীর্ঘদিন ধরে কাশিজনিত সমস্যায় ভুগছেন। বিশেষ করে দিল্লির দূষিত পরিবেশের কারণে তাকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে হয়।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন