পশ্চিমবঙ্গ মন্ত্রিসভায় দপ্তর পেলেন ৫ জন, তাদের পরিচয়?

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার পাঁচজন মন্ত্রীর মন্ত্রণালয় বণ্টন করা হয়েছে। সোমবার (১০ মে) মুখ্যমন্ত্রী ওই দপ্তর বণ্টন করে দিয়েছেন।

বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সহসভাপতি এবং পশ্চিমবঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ-কে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া

দিলীপ ঘোষ পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর (সদর) বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন।

এর আগে তিনি ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত ওই কেন্দ্রের বিধায়ক ছিলেন। পরে ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ হিসেবেও দায়িত্ব পালন করেন।

 

ফ্যাশন ডিজাইনার থেকে রাজনীতিতে নাম লেখানো অগ্নিমিত্র পালকে নারী ও শিশুকল্যাণ, সমাজকল্যাণ এবং পুর ও নগরোন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দক্ষিণ কেন্দ্রের দুই বারের বিজেপি বিধায়ক।

 

উত্তরবঙ্গের কোচবিহার লোকসভা কেন্দ্রের সাবেক বিজেপি সাংসদ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রনালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এ বার কোচবিহার জেলার মাথাভাঙা বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন।

খাদ্য ও সরবরাহ মন্ত্রনালয়ের দায়িত্ব পেয়েছেন মতুয়া সম্প্রদায়ের বিশিষ্ট নেতা অশোক কীর্তনিয়া। তিনি উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ উত্তর কেন্দ্রের দুই বারের বিজেপি বিধায়ক।

 

অন্যদিকে নতুন মন্ত্রিসভায় সাঁওতাল আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি ক্ষুদিরাম টুডুকে অনগ্রসর শ্রেণি কল্যাণ ও উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বাঁকুড়া জেলার আদিবাসী অধ্যুষিত রানিবাঁধ কেন্দ্র থেকে প্রথমবারের জন্য বিধায়ক নির্বাচিত হয়েছেন।

নতুন রাজ্য মন্ত্রিসভার পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে আগামী ১৮ মে। তার আগেই মন্ত্রিসভার আরো সদস্যদের নাম ঘোষণা এবং পূর্ণাঙ্গ মন্ত্রণালয়ের বণ্টন প্রক্রিয়া সম্পন্ন হতে পারে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন