সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম ||
গত ৩রা মে রবিবার বিকালে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন ও উত্তরা মিডিয়া ক্লাবের যৌথ আয়োজনে এক সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা নাজিম উদ্দিন আলম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ ওবায়দুল্লাহ।
অনুষ্ঠান উদ্বোধন করেন ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি এম কফিল উদ্দিন আহম্মেদ, যুগ্ম আহবায়ক, ঢাকা মহানগর (উত্তর) বিএনপি।
বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন মাসুদুল হক ব্যবস্হাপনা পরিচালক আমানা গ্রুপ। মিডিয়া ব্যক্তিত্ব চান্দা মাহজাবিন। ননী গোপাল ঘোষ।
মূল প্রবন্ধ উপস্হাপন করেন বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের নির্বাহী সভাপতি মীর আব্দুল আলীম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উত্তরা মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক কবি জামসেদ ওয়াজেদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক হুমাউন কবির। বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের অর্থ সম্পাদক সাংবাদিক আনহার সামসাদ, সাংবাদিক জুয়েল আনান্দ, কবি শাহানা সুলতানা, মাহফুজা লিজা, জাহাঙ্গীর আলম তুষার, রাশেদ আহমেদ, রফিকুল হুদা সহ ক্লাবের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সদস্যবৃন্দ।
সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আপ্যায়নের মাধ্যমে সমাপ্তি হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন