বিধানসভা নির্বাচনে বাংলা জয়ের পর ধুতি-পাঞ্জাবিতে দিল্লি বিজেপির সদর দপ্তরে হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পুরোদমে বাঙালি বাবু সেজে মঞ্চে ওঠেন তিনি। সোমবার সন্ধ্যায় জয়ের পর এই রকম এক দৃশ্যের অবতরণ হয় নয়াদিল্লির বিজেপি সদর দপ্তরে। পশ্চিমবঙ্গে নির্বাচনে বড়ো জয় যেন ধরা পড়েছিল প্রধানমন্ত্রীর চওড়া হাসিতে।
প্রধানমন্ত্রী মোদি বাঙালি বেশে মঞ্চে, সেই সময়ে দর্শক সারির প্রথম দেখা গেছে পশ্চিমবঙ্গ বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যসহ সকল নেতৃত্ববৃন্দকে। খবর এইসময় অনলাইন
নির্বাচনে সঙ্গে সংশ্লিষ্ট সবার ভূয়সী প্রশংসা করলেন নরেন্দ্র মোদি বলেন, ‘দীর্ঘদিনের সাধনা যখন সিদ্ধ হয়, তখন যে খুশি আসে, তা আজ দেশের সব বিজেপি সমর্থকের মুখে দেখছি। আমিও তাদের খুশিতে শামিল। আজকের দিন দেশের উজ্জ্বল ভবিষ্যৎ ঘোষণার দিন, ভরসার দিন।
আমি বাংলা, অসাম, পুদুচেরি, তামিলনাড়ু ও কেরালার জনতাকে প্রণাম জানাই।’
বিজেপির কোটি কোটি কর্মী-সমর্থকের হৃদয় থেকে অভিনন্দন জানিয়ে তিনি আরো বলেন, ‘নতুন ইতিহাস রচিত হয়েছে।’
বিহার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরে প্রধানমন্ত্রী জানিয়েছেন, গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত পদ্ম ফুটবে। আজ তাই হয়েছে।
বিহার, ওড়িশার হয়ে আজ পশ্চিমবঙ্গেও ক্ষমতায় এসেছে বিজেপি।
শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মা আজ শান্তি পেল। ১৯৫১ সালে জনসংঘের প্রতিষ্ঠা করে দেশের যুবকদের দেশপ্রেমের বার্তা দিয়েছিলেন। তিনি যে শক্ত ও সমৃদ্ধ বাংলার স্বপ্ন দেখেছিলেন, তা কয়েক দশক ধরে পূরণ হওয়ার অপেক্ষায় ছিল। আজ বাংলার জনতা আমাদের কার্যকর্তাদের সেই সুযোগ দিয়েছিলেন।
আজ বাংলার ইতিহাসে এক নয়া অধ্যায় যুক্ত হলো।’
এ ছাড়া ঋষি বঙ্কিমচন্দ্র, ষোগীরাজ অরবিন্দ ঘোষকে শ্রদ্ধা জানালেন বাংলার মানুষ বলে দাবি করেন নরেন্দ্র মোদি।
তিনি আরো জানান, বাংলা এবং কেরালায় বিজেপির কর্মী-সমর্থকদের বিশেষ করে মহিলাদের অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে।
বাংলার পবিত্র ভূমিতে আজ এক নতুন সূর্যোদয় হলো। বাংলার মানুষ তোষণ এবং ভয়ের রাজনীতিকে ছুড়ে ফেলেছে। আজ থেকে বাংলা ভারতের উন্নয়নের সঙ্গে পাল্লা দিয়ে, পা মিলিয়ে চলবে বলে যোগ করেন তিনি।
পশ্চিমবঙ্গবাসীকে আশ্বাস দিয়ে মোদি বলেন, ‘বাংলার ভবিষ্যতের জন্য সব বিজেপি রাত-দিন এক করে কাজ করবে। মহিলাদের নিরাপত্তা, যুবকদের কাজ, বাংলা, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। প্রথম মন্ত্রিসভা বৈঠকেই জনস্বাস্থ্য বীমা প্রকল্প চালু করা হবে।’
বিশ্বকবি রবীন্দ্রনাথকে স্মরণ করে তার জন্মদিনে আগামী ৯ মে বিজেপি সরকার শপথ নেবে বাংলায় বলেও ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন