আজ জ্বালানি লোডিং রূপপুর থেকে বিদ্যুৎ পাওয়া যাবে কবে?

পাবনার ঈশ্বরদীতে অবস্থিত দেশের একমাত্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আনুষ্ঠানিকভাবে জ্বালানি তথা ফুয়েল লোডিং করা হবে আজ। মূলত এর মাধ্যমে এখন বিদ্যুৎকেন্দ্রটি অবকাঠামোগত নির্মাণকাজ থেকে সরে বিদ্যুৎ উৎপাদন বা অপারেশনাল ফোকাসে চলে যাচ্ছে।

রূপপুর প্রকল্প এলাকায় আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে পারমাণবিক জ্বালানি লোডিং কার্যক্রমের উদ্ধোধন করা হবে। 

পাওয়ার গ্রিড কম্পানি অব বাংলাদেশের বিভিন্ন সূত্র নিশ্চিত করেছেন, রূপপুরের বিদ্যুৎ নেওয়ার জন্য জাতীয় গ্রিড পুরোপুরি প্রস্তুত।

এ জন্য যেসব সঞ্চালন লাইন নির্মাণের কথা সেসব শেষ হয়েছে। 

 

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম সম্প্রতি সাংবাদিকদের বলেন, ‘ফুয়েল লোডিং শেষে আগামী আগস্টে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দিতে পারব বলে আশা করছি। এটাকে ৫০০ মেগাওয়াটে উন্নীত করতে চেষ্টা করব। ডিসেম্বরের শেষ থেকে ২০২৭ সালের জানুয়ারির শুরুর দিকে ১ হাজার মেগাওয়াট জাতীয় গ্রিডে দেব।

’ 

 

তিনি আরো জানান, দ্বিতীয় ইউনিটের ফুয়েল লোডিং শুরু হবে ২০২৭ সালের জুনে। সে বছরের সেপ্টেম্বর নাগাদ দুই ইউনিট মিলিয়ে মোট ২ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে গ্রিডে।

এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে বিদ্যুৎকেন্দ্রটির জ্বালানি ‘ইউরেনিয়াম’ আসে বাংলাদেশে। এতদিন সর্বোচ্চ সতর্কতায় প্রকল্প এলাকায় এ জ্বালানি সংরক্ষিত ছিল।

আজ যা রিঅ্যাক্টর প্রেশার ভেসেল বা চুল্লিপাত্রে বসানো হবে। এরই মধ্যে বিদ্যুৎকেন্দ্রটির জন্য নিশ্চিত করা হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন