আব্দুস সালাম ভূঁইয়াঃ রাজনীতি একটি আদর্শ। জাতীয়তাবাদ একটি চেতনা। বাংলাদেশের রাজনীতিতে জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উদার গণতন্ত্রের প্রবর্তক হিসাবে এদেশের সচেতন শিক্ষিত সৎ, আদর্শ লক্ষ কোটি মানুষ মনে প্রানে ধারণ করে চলছেন এবং পাশাপাশি এদেশের মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী নিপীড়িত নির্যাতিত কৃষক শ্রমিক মজুর ও অবহেলিত মানুষের অধিকারের জন্য সারা জীবন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্রকামী মানুষের হৃদয়ে রাজনৈতিক গুরু হিসেবে স্বীকৃতি লাভ করেছেন যেখানে ছিল না কোন ভোগ বিলাস বা পদ পদবীর লোভ, ছিলনা সাম্রাজ্যবাদের আধিপত্যের দাপট । ঠিক তেমনি এদেশের অগণিত গণতন্ত্রকামী শিক্ষিত মার্জিত সৎ আদর্শ ব্যক্তিত্বসম্পন্ন বড় একটা সংখ্যা তরুণ সমাজ শত ইচ্ছা থাকার সত্ত্বেও বর্তমান রাজনীতিতে অযোগ্য ও অসত লোকদের ভিড়ে অসম প্রতিযোগিতার কারণে নিজেদেরকে দেশপ্রেমে সম্পৃক্ত করতে পারেনি এখনো । তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর রাজনীতিকে অনুসরণ করে বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সৎ আদর্শ মেধাবী ও ব্যক্তিত্বসম্পন্ন গনতন্ত্রকামী যুব সমাজকে সাথে নিয়ে ধর্ম, বর্ণ,শ্রেণী ভেদাভেদের ঊর্ধে ওঠে সকল মানুষের অধিকার আদায়ে জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত জনাব আব্দুস সালাম ভূঁইয়ার আহব্বানে গণতন্ত্রকামী শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের সাথে নিয়ে "দেশে-দশে গণতান্ত্রিক সংগ্রাম" নামে একটি সামাজিক প্ল্যাটফর্ম খুব শীঘ্রই আত্মপ্রকাশ করতে যাচ্ছে।উক্ত প্লাটফরমের (দেশে-দশে) মূল প্রতিপাদ্য হলো :
"দেশের জন্য করব কাজ
দশে মিলে শপথ আজ"।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন