ইস্ট লন্ডন মসজিদের সিস্টার্স টি-পার্টি: হৃদয় ছোঁয়া এক অনন্য আয়োজন

gbn

লন্ডন, ২১ নভেম্বর ২০২৫ ||

গত ১৫ নভেম্বর শনিবার ইস্ট লন্ডন মসজিদ ও লন্ডন মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হলো এক আনন্দঘন 'সিস্টার্স টি পার্টি'। প্রায় ২৫০ নারী এলএমসি'র গ্রাউন্ড ফ্লোর হলে একত্রিত হয়েছিলেন । অনুষ্ঠানটি প্রতি বছরই দারুন জমজমাট থাকে। তবে এ বছরের আয়োজন ছিলো সাড়া জাগানো । অনুষ্ঠান শুরু হওয়ার এক সপ্তাহ আগেই সমস্ত টিকিট বিক্রি হয়ে যায়। অতিরিক্ত জায়গার ব্যবস্থা করার পরও কোনো টিকিট পাওয়া যায়নি।

হলটি সুন্দরভাবে সাজানো হয়েছিল, যা পুরো পরিবেশকে আনন্দময় করে তোলে । কমিউনিটির বিভিন্ন এলাকার বোনেরা একত্রিত হয়েছিলেন—ঐক্য, ভালোবাসা ও পারস্পরিক সহযোগিতার এক সুন্দর অনুভূতি নিয়ে । এখানে তারা পুরোনো পরিচিতদের সাথে সময় কাটাতে, নতুন বন্ধুত্ব গড়তে এবং নিজেদের জন্য বিশেষভাবে তৈরি করা একটি জায়গায় কিছুটা সময় কাটাতে পেরেছেন ।

এ বছরের আয়োজনে ছিল নানা আকর্ষণ। অতিথি বক্তা নাঈমা আলী বক্তব্য রাখেন। তিনি তাঁর বক্তব্যে নারী সাহাবিদের জীবন থেকে অনুপ্রেরণা নিতে উৎসাহ দেন—বিশেষ করে খাদিজা (রাঃ), আয়েশা (রাঃ) ও ফাতিমা (রাঃ)-এর কথা উল্লেখ করেন । তাঁদের শক্তি, প্রজ্ঞা এবং ঈমানদারির গল্প উপস্থিত নারীদের হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলে। এসব গল্প তাদেরকে বাস্তব জীবনের জন্য উপকারী শিক্ষা দেয়—ঈমান, ধৈর্য ও সেবার মানসিকতা সম্পর্কে।

অতিথিদের বিভিন্ন স্বাদের চা পরিবেশন করা হয় । ইচ্ছেমতো বারবার নেওয়ার সুযোগসহ । সঙ্গে ছিল সুস্বাদু নোনতা খাবার, যা স্বেচ্ছাসেবীরা ভালোবাসা দিয়ে প্রস্তুত করেছিলেন । অনুষ্ঠানজুড়ে ছিল এক প্রাণবন্ত পরিবেশ । আনন্দঘন গেমস ও কুইজে অংশ গ্রহণ করেন সকলেই। বিজয়ীদের জন্য ছিল বিশেষ পুরস্কার ।

ফান্ডরেইজিং ও নিলাম পর্বে অতিথিরা মসজিদের চলমান প্রকল্পগুলোর জন্য অর্থ সহায়তা দেন। পাশাপাশি ফিলিস্তিন ও সুদানে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সাহায্য প্রদান করেন । তাদের উদারতা দেখিয়ে দেয়—আমাদের কমিউনিটি সবসময় প্রয়োজনমতো মানুষের পাশে দাঁড়ায়।

ইস্ট লন্ডন মসজিদের হেড অব প্রোগ্রামস সুফিয়া আলম বলেন, “কমিউনিটির এমন বিপুল সাড়া আমাদের সত্যিই অভিভূত করেছে। এত বোনকে একত্রিত হতে দেখে মন ভরে ওঠেছে। আমরা অনুপ্রাণিত হয়েছি।”

মসজিদের ফান্ডরেইজিং ম্যানেজার তজম্মুল আলী বলেন, প্রচার শুরুর এক সপ্তাহের মধ্যেই সব টিকিট বিক্রি হয়ে যায় । সংগৃহীত অর্থ আমাদের চলমান কাজ—বিশেষ করে নতুন মুসলিমদের সহায়তা সেবা এবং ফিলিস্তিন ও সুদানের জরুরি ত্রাণকার্যে ব্যবহার করা হবে। তিনি বলেন, স্পনসর, স্বেচ্ছাসেবী ও কর্মীদের কঠোর পরিশ্রম ছাড়া এই সফল আয়োজন সম্ভব হতো না। অনুষ্ঠানে বেস্ট-ড্রেসড প্রতিযোগিতার মাধ্যমে স্টাইল ও সৃজনশীলতার পুরস্কার দেওয়া হয়- যা অনুষ্ঠানে বাড়তি আনন্দ যোগ করে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন