ভাস্কর্য ভাঙার অপরাধে কুষ্টিয়ার সেই যুবলীগ নেতা বহিষ্কার

 জিবিনিউজ 24 ডেস্ক //

বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙায় জড়িত থাকার অপরাধে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান আনিসকে।

শনিবার (১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক মনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি বলেন, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে আনিসুর রহমান আনিসকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনির হাসান রিন্টু বলেন, যুবলীগে কোন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি থাকতে পারে না। বিষয়টি খতিয়ে দেখতে ইতোমধ্যে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন