জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
বঙ্গবন্ধু’র ভাস্কর্য ভাঙ্গা ও তাঁর ভাস্কর্য নিয়ে অবমাননার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদ সভা,মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচী অব্যহত রয়েছে। শনিবার(১২’ডিসেম্বর) সকালে প্রতিবাদ সভা ও শহরে র্যালী করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েসনের জেলা শাখা। নেতৃত্ব দেন জেলা ও দায়রা জজ মোহা.আদীব আলী ও চীফ জুডিশিয়াল ম্যাজিষ্টেট কুমার শিপন মোদক। অংশ নেন বিচারকগণসহ দুই আদালতের কর্মকর্তা কর্মচারীগণ।
অপর দিকে দুপুরে শহরের সরকারী কলেজ মোড়ে বঙ্গবন্ধু মঞ্চের সামনে মানববন্ধন করে দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি। অংশ নেন জেষ্ঠ্য সহসভাপতি আব্দুল হান্নান হানু,পরিচালক শহিদুল ইসলাম,এম.কেরাইশি মিলু,বাহরাম আলী সহ সদস্যবৃন্দ।
দুপুরে একই স্থানে ও সিভিল সার্জন কার্যালয়ের সামনে মানববন্ধন করে বাংলাদেশ হেলথ এসিসট্যান্ট এসাসিয়েশন,বাংলাদেশ সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শক সমিতির জেলা শাখা। মানববন্ধনে বক্তব্য দেন সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী,নেজামুদ্দিন,রবিউল আলম,আকবর আলী প্রমুখ। ##
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন