তাপপ্রবাহে ফ্রান্স-বেলজিয়াম-নেদারল্যান্ডসে অন্তত ৩৭০০ জনের মৃত্যু

ইউরোপের বিভিন্ন দেশে জুন মাসে তীব্র তাপপ্রবাহে ব্যাপক প্রাণহানি হয়েছে। ফ্রান্স, নেদারল্যান্ডস ও বেলজিয়ামে প্রায় ৩ হাজার ৭০০ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক হিসাবে জানিয়েছে কর্তৃপক্ষ।

তবে তারা সতর্ক করে বলেছে, এই সংখ্যা এখনো চূড়ান্ত নয়। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে।

 

বিশেষজ্ঞদের মতে, ২০ জুন থেকে ২৮ জুন পর্যন্ত চলা এই তাপপ্রবাহ ইউরোপের ইতিহাসে সবচেয়ে ভয়াবহগুলোর একটি। এই সময়ে অতিরিক্ত গরমের কারণে বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়, বিভিন্ন অবকাঠামোতে চাপ পড়ে এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থাও বিপর্যস্ত হয়ে যায়।

বিজ্ঞানীদের ধারণা, এই চরম তাপমাত্রার পেছনে জলবায়ু পরিবর্তনের ভূমিকা প্রায় নিশ্চিত।

 

ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ট জানিয়েছেন, শুধু ফ্রান্সেই তাপপ্রবাহের সময় ২ হাজার ২৫ জনের মৃত্যু হয়েছে। এই মৃত্যুর হার সবচেয়ে বেশি দেখা গেছে ৪৫ বছরের বেশি বয়সীদের মধ্যে।

ফ্রান্সের জনস্বাস্থ্য কর্তৃপক্ষের প্রতিবেদনে বলা হয়েছে, ২২ থেকে ২৮ জুনের মধ্যে বাড়িতে মৃত্যুর সংখ্যা আগের সপ্তাহের তুলনায় ৯১ শতাংশ বেড়ে যায়।

একই সময়ে নার্সিং হোম ও বিভিন্ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে মৃত্যুর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। কর্তৃপক্ষ আরো জানিয়েছে, প্রকৃত মৃত্যুর সংখ্যা এই প্রাথমিক হিসাবের চেয়েও বেশি হতে পারে।

 

 

 

বেলজিয়ামের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৮ থেকে ২৯ জুনের মধ্যে দেশটিতে প্রায় ১ হাজার ২০০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫৩০ জনের বয়স ছিল ৮৫ বছর বা তার বেশি। আর ৬৫ বছরের নিচে বয়সীদের মধ্যেও উল্লেখযোগ্য সংখ্যক মৃত্যু হয়েছে।

 

বেলজিয়াম সরকার বলেছে, তাদের দেশে এত বেশি সংখ্যক মৃত্যু আগে কখনো হয়নি। অন্যদিকে নেদারল্যান্ডস কর্তৃপক্ষ জানিয়েছে, একই সময়ে দেশে প্রায় ৪৮০ জনের মৃত্যু হয়েছে। তাদের বেশিরভাগই ছিলেন ৮০ বছরের বেশি বয়সী।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন