সাঘাটায় সিলিং ফ্যানে শাড়ি পেঁচিয়ে গৃহবধুর আত্মহত্যা

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা ঃ গাইবান্ধার সাঘাটায় রতœা আক্তার রাখি (২৫) নামে এক গৃহবধূ পরনের শাড়ি সিলিং ফ্যানে পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মামলার বিবরণে জানা যায়, গোবিন্দগঞ্জ উপজেলার হবিবের বাইগুনী গ্রামের আতাউর রহমান দুলুর মেয়ে রতœা আক্তার রাখিকে পাঁচ মাস পূর্বে সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের শ্যামপুর গ্রামের আবু তালেবের ছেলে রাশেদুজ্জামান রাশেদ সাথে বিয়ে হয়। গতকাল সোমবার রাতে স্বামীর বসত ঘরের দরজা বন্ধ করে থাকেন। শাশুড়ী সাবিনা ইয়াসমিন ডাকাডাকি করে সাড়া না পেয়ে প্রতিবেশীদের ডেকে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে দেখতে পান রতœা আক্তার সিলিং ফ্যানে শাড়ি পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরবর্তীতে সাঘাটা থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। 
সাঘাটা থানার এসআই তফিজ বলেন, প্রাথমিক ভাবে ইউডি মামলা হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন