তদন্তের প্রলোভন দেখিয়ে কু-প্রস্তাব, যুব উন্নয়ন কমকর্তা কামরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ

কাঁঠালিয়া সংবাদদাতা ,,

কাঁঠালিয়া উপজেলা তদন্তের  প্রলোভন দেখিয়ে কু-প্রস্তাব দেওয়ার ঘটনা ঘটেছে- যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম বিরুদ্ধে।

মঙ্গলবার  (৩ সেপ্টেম্বর ) কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরে এ অভিযোগ করেন ভুক্তভোগী নুপুর আক্তার। 

নুপুরের মা বাদী হয়ে ঝালকাঠি আদালতে মামলা করেন তার ছেলের বউর বিরুদ্ধে, ঝালকাঠি আদালত মামলাটি তদন্তে জন্য যুব উন্নয়ন কমর্কর্তা কাছে পাঠান, কিন্তুু যুব উন্নয়ন কর্মকর্তার  খারাপ কাছে  রাজি না হওয়ায় তদন্তটি আমাদের বিপক্ষে দেয়।

 

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলামের বিরুদ্ধে , নারী সংগঠিত কেলেঙ্কারি সহিত জড়িত। 

অভিযোগের সূত্রে জানা গেছে, যুব উন্নয়ন কমর্কর্তা কামরুল ইসলাম   বেশ কিছুদিন ধরে নুপুর আক্তারকে গভীর রাতে মুঠোফোনে  সহ বিভিন্নভাবে  উত্ত্যক্ত করছিলেন এবং কু-প্রস্তাব দিচ্ছিলেন, কামরুল ইসলাম বলেন চলো বরিশাল ঘুরে আসি। এই আচরণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন এবং এ বিষয়ে তার পরিবারের সদস্যরাও উদ্বিগ্ন। অভিভাবকরা এমন আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক ঝালকাঠি বরাবর লিখত অভিযোগ করেন।

স্থানীয় বাসিন্দারা  জানিয়েছেন, কামরুল ইসলামের এমন অসদাচরণের কারণে যুব উন্নয়ন অফিসের  পরিবেশ খারাপ হচ্ছে এবং এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন তারা। এর আগেও ওই কামরুল ইসলামের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ রয়েছে।

এ বিষয়ে কাঠালিয়া উপজেলা নির্বাহী কমর্কর্তা বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর পরই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এ ঘটনার সত্যতার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন