মাদকসেবনের দায়ে চাঁপাইনবাবগঞ্জের কানসাট ইউনিয়ন আ’লীগ সেক্রেটারীসহ দু’জনের কারাদন্ড

gbn


জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
প্রকাশ্যে মাদকসেবনের দায়ে চাঁপাইনবাবগঞ্জের কানসাট ইউনিয়ন আ’লীগ সেক্রেটারী রেজাউল করিম(৩৯) ও তার সঙ্গী রিপন আলীকে(৩৩) ভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গত শুক্রবার(২৩’অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে পারকানসাট রাজার আমবাগান নামক স্থানে তাদের হাতেনাতে আটক করে এই সাজা দেন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল-রাব্বি।
এসময়  ২০১৮ সালের মাদক নিয়ন্ত্রণ আইনের ৩৬(১),(১৬) ধারায় রেজাউল করিমকে দেড় বছর ও রিপন আলীকে দুই বছর কারাদন্ড,৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৩ মাস বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন আদালত।
দন্ডিত রেজাউল করিম কানসাট ইউনিয়ন আ’লীগ সেক্রেটারী ও ওই ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের আতাউর রহমানের ছেলে। রিপন আলী একই এলাকার মৃত আলতামাস আলীর ছেলে। রিপনের বিরুদ্ধে মাদক সংক্রান্ত একাধিক অভিযোগ ও মামলার কথা জানা গেছে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্য (ওসি) শামসুল আলম শাহ বলেন, গত শুক্রবার রাতে পুজা মন্ডপ পরিদর্শনের এক পর্যায়ে ইউএনও সরকারী নিয়ন্ত্রণাধীন রাজার বাগানে একটি ভাঙ্গা গাছ দেখতে গেলে মাদক সেবনের জন্য একদল লোকের জটলা তার নজরে আসে। এসময় তাকে দেখে অন্যরা পালিয়ে গেলেও আটক হন দন্ডিতরা। তাদের রাতেই কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।   #####
 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন