চাঁপাইনবাবগঞ্জ দুর্গা পূজায় সোনামসজিদ স্থলবন্দরে ৪ দিন ছুটি


জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
শারদীয় দূর্গা পুজা উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অবস্থিত সোনামসজিদ স্থলবন্দরে চার দিন ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে শনিবার(২৪’অক্টোবর) থেকে আগামী মঙ্গলবার(২৭’অক্টোবর) পর্যন্ত বন্দরে সকল প্রকার আমদানী রপ্তানী কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে আগামী বুধবার(২৮’অক্টোবর) থেকে পূণরায় যথারীতি আমদানী রপ্তানী কার্যক্রম চালু হবে।
তবে শুক্রবার(২৩’অক্টোবর) বন্দরে সাপ্তাহিক ছুটি থাকায় টানা ছুটি দাঁড়িয়েছে পাঁচ দিন।
সোনামসজিদ আমদানী রপ্তানীকারক গ্রুপ সেক্রেটারী তৌফিকুর রহমান বাবু ও সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এসোসিয়েশন অফিস সচিব একরামুল হক দূর্গাপুজায় বন্দরে ৪ দিন ছুটির বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেন,গত ২১’অক্টোবর সোনামসজিদের বিপরীতে ভারতের মোহদিপুর স্থলবন্দর এক্সপোটার্স এসোসিয়েশন  সেক্রেটারী প্রসেন ঘোষ স্বাক্ষরিত এক পত্রে সংশ্লিষ্ট সকল পক্ষকে পুজার ছুটির বিষয়টি জানিয়ে দেয়া হয়। তবে ছুটির মধ্যে বন্দরে পাথরসহ বিভিন্ন পন্য লোড-আনলোড,পরিবহন,গুদামজাতকরণ সংক্রান্ত কিছু অভ্যন্তরীন কার্যক্রম চলবে।
এদিকে বন্দর ইমিগ্রেশন পুলিশের দায়িত্বে থাকা উপপরিদর্শক(এসআই) জাফর ইকবাল বলেন,প্রচলিতভাবে সকল ছুটিসহ বছরের প্রতিটি দিন  ইমিগ্রেশন খোলা থাকলেও করোনার জন্য গত ১৫’মার্চ থেকে ভিসাধারী সকল শ্রেণীর যাত্রীদের স্বাভাবিক যাতায়াত বন্ধ রয়েছে। সম্প্রতি ভারতীয় কর্তৃপক্ষের কয়েকটি ক্যাটাগরিতে পূনরায় ভিসা চালুর বিষয়টি তারা শুনলেও এ পথে এখনও কেউ যাতায়াত করে নি। এ ব্যাপারে কোন সরকারী নির্দেশনাও আসে নি। পুজার ছুটির মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে কেউ আসলে সে ব্যাপারে সংশ্লিস্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নেয়া হবে।   #####

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন