ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে  ছাতকে বিভিন্ন ব্যানারে মানববন্ধন

 

আতিকুর রহমান মাহমুদ, ছাতক থেকে

সিলেট- নোয়াখালীসহ দেশব্যাপি ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে, ধর্ষকদের গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তির দাবীতে ছাতকে 

বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের ট্রাফিক 

পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ছাতকের ঐতিহ্য, ছাতক সভ্যতা, বিডি ক্লিন, সাহিত্য ফেয়ার, বৃন্দাবন 

গ্রুপ, স্বেচ্ছাসেবক ও আলো রক্তদান সমাজ কল্যাণ সংস্থার ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, মৃদুল দাস, 

রাফি মিয়া, মাহফুজুর রহমান তুহিন, আদনান কাওসার রাজ্জাক, আলী আজগর,

জিসান, নয়ন দাস অপু, জহিরুল ইসলাম জাফর, জিয়াদুল হক পাপ্পু,

মান্নান আহমেদ শুভ, মাহিদ আহমদ, শ্রাবন দে, পাবেল অভি প্রমুখ। এসময় সোহাগ আহমদ, ইয়ামান চৌধুরী, তুলি তরফদার, হুমায়রা রাত্রী, পরমিতা চৈত্রী, কার্জন ইসলাম, 

এমএইচ শান্ত, মোবারক খান,  জুবায়েদ 

আহমদ, শরীফ হোসেন, রবিউল ইসলাম রুবেল, নাহিয়ান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা ধর্ষণকারীদের দ্রুত  গ্রেফতার ও বিচারের আওতায় এনে তাদের সর্বোচ্চ শাস্তির দাবী করেন। ##

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন