মোঃ মুহিদ মিয়া স্বদেশ আগমণ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

রুবেল আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি  |
মানবতার স্বপ্ন সংগঠন এর প্রতিষ্ঠাতা মোঃ মুহিদ মিয়া স্বদেশ আগমণ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

২৭ অক্টোবর ২০২২ ইং বৃহস্পতিবার সন্ধ্যা ৮ ঘটিকায় পবিত্র কোরআন থেকে তেলায়তের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। মৌলভীবাজার পুরাতন চাঁদনীঘাট আমীর ম্যারেজ হলে সংগঠনের প্রতিষ্ঠাতা ও ক্রিয়েটার লন্ডন প্রবাসী মোঃমুহিদ মিয়া স্বদেশ আগমন উপলক্ষে এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে সামাজিক সংগঠন মানবতার স্বপ্ন সংগঠন, মৌলভীবাজার। 

সংগঠনের এডমিন শামীম আহমদ এর সভাপতিত্বে ও এডমিন মোহাম্মদ নানু মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মোঃফজলুর রহমান,মেয়র মৌলভীবাজার পৌরসভা। 

উক্ত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্হিত ছিলেন লন্ডন প্রবাসী মোঃমুহিদ মিয়া,প্রতিষ্ঠাতা ও ক্রিয়েটর,মানবতার স্বপ্ন সংগঠন,মৌলভীবাজার। 

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন হাফিজ আলাউর রাহমান টিপু,ভাইস চেয়ারম্যান, মৌলভীবাজার সদর উপজেলা। বকশী মিসবাউর রহমান,সাধারণ সম্পাদক,ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন মৌলভীবাজার। সাদিকুর রহমাম,সাবেক চেয়ারম্যান,৮নং মনসুর নগর ইউপি,রাজনগর,মৌলভীবাজার। খালেদ চৌধুরী, সভাপতি,সামাজিক উন্নয়ন পরিষদ ও চ্যানেল এস হেড অব নিউজ,মৌলভীবাজার। 

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী আখলু মিয়া,সহ-সভাপতি,রেফারি এসোসিয়েশন, মৌলভীবাজার। আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক, ফিউচার ব্রাইট একাডেমি এন্ড হাই স্কুল,হযরত মাওলানা আব্দুল ওয়াহিদ,গ্রুপ এডমিন তারেক আহমেদ,তাজুল চৌধুরী,আব্দুল আলিম,সাংবাদিক রুবেল আহমেদ,সদস্য বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখা,সাংবাদিক মেরাজ, একলিম মিয়া মেম্বার,আশরাফ,জুবায়ের,রনি, মোজাক্কির সহ সংগঠন এর সদস্য ও বিভিন্ন অনলাইনও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

উক্ত অনুষ্ঠানে সংগঠন এর পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রধান করা হয়েছে মোঃ ফজলুর রহমান,মেয়র মৌলভীবাজার,পৌরসভা। হাফিজ আলাউর রাহমান টিপু,ভাইস চেয়ারম্যান,মৌলভীবাজার সদর উপজেলা। সাদিকুর রহমাম,সাবেক চেয়ারম্যান,৮নং মনসুর নগর ইউপি,রাজনগর,মৌলভীবাজার। বকশী মিসবাউর রহমান,সাধারণ সম্পাদক,ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন মৌলভীবাজার।

উক্ত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি লন্ডন প্রবাসী মোঃমুহিদ মিয়া তার বক্তব্যে বলেন আমরা প্রবাসীরা সবসময় চেষ্টা করি নিজের উপার্জনের অল্প কিছু টাকা অসহায় মানুষের সাহায্যে বিলিয়ে দিতে। আমরা আমাদের এই সংগঠন এর প্রতিষ্ঠা লগ্ন থেকে আমাদের সংগঠনের ২২ জন এডমিন সহ সকল সদস্যদের সহযোগিতায় আমরা শিক্ষা খাতে,চিকিৎসা খাতে,রামাদান প্রজেক্ট, স্কুলে সিসি ক্যামেরা, টিউবওয়েল,শহীদ মিনার নির্মাণ সহ বিভিন্ন কাজ করে আসছি ইনশাআল্লাহ আমাদের এই কাজগুলো চলমান থাকবে।যদি আমি মারা যাই ইনশাআল্লাহ আমাদের সংগঠন এর কাজ আজীবন চলমান থাকবে আপনারা আমাদের সংগঠন এর সকল এডমিন ও সদস্যদের জন্য দোয়া করবেন। 

পরিশেষে সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান শেষে দোয়ার আয়োজন করা হয় এবং সংগঠন এর পক্ষ থেকে প্রায় ৫০ জন হতদরিদ্র ব্যাক্তিদের মধ্যে উপহার দেওয়া হয়।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন