লাউয়াছড়ায় রেললাইনে গাছ, ঢাকা-সিলেট ট্রেন যোগাযোগ বন্ধ

মৌলভীবাজার প্রতিনিধি ||

মৌলভীবাজার জেলার লাউয়াছড়া জাতীয উদ্যানে রেললাইনের ওপর গাছ পড়ায় যাওয়ায় ঢাকা-সিলেট রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার শওকত আহমদ বিষয়টি নিশ্চিত কওে বলেন গত (২৫ অক্টোবর) মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে।
তিনি জানান,ওই রেললাইন বন্ধ থাকায় সাতগাঁও স্টেশনে ঢাকা থেকে সিলেটগামী কালনী এক্সপ্রেস ও শ্রীমঙ্গল স্টেশনে চট্রগ্রাম থেকে সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস আটকা পড়েছে। তিনি আরও জানান,গাছ সরিয়ে রেললাইন সচল করার চেষ্টা চলছে।
গাছ পড়ার বিষয়ে লাউয়াছড়ার রেঞ্জার মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন,‘লাউয়াছড়ায় অনেক গাছ পুরোনো হয়েছে। মাটি সরে গিয়ে সেগুলো পড়ে যায়। তবে এটার ক্ষেত্রে সিত্রাং-এর কারণে টানা বৃষ্টি হতে পারে। বৃষ্টিতে মাটি সরে গিয়ে পড়েছে।

 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন