ওসমানীনগরে বন্যায় তলিয়ে গেছে ১৯শ পুকুর,  খামারীদের ১৯ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

জিতু আহমদ, ওসমানীনগর::
সিলেট-সুনামগঞ্জে স্মরনকালের ভয়াবহ বন্যায় ওসমানীনগরে মৎস্য চাষীদের ১ হাজার ৯শ পুকুর বন্যার পানিতে তলিয়ে গেছে। এতে করে ক্ষুদ্র ও মৎস্য চাষীদের ১৯ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মৎস্য দপ্তরে সরকারী ভর্তুকি না থাকায় এসব ক্ষতি কাটিয়ে উঠতে খামারীরা দিশেহারা। সহজ শর্তে ব্যাংক ঋণ প্রয়োজন বলে মনে করছেন মৎস্য খামারীরা। শনিবার দুপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে উপজেলা মৎস্য কার্যালয়ের আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন,অতিরিক্ত দ্বায়িত্ব প্রাপ্ত উপজেলা মৎস্য কর্মকর্তা দ্বিজরাজ বর্মন।
তিনি বলেন, ইলিশ উৎপাদনে বাংলাদেশ বিশে^র মধ্যে প্রথম স্থানে রয়েছে। বৈদেশীক রপ্তানির মধ্যে মৎস্য খ্যাত ২য় স্থানে রয়েছে। বিভিন্ন প্রজাতির মাছ উৎপাদনে বিশে^ও মধ্যে ৫ম স্থানে রয়েছে বাংলাদেশ। দেশের ৬০ ভাগ মানুষের আমিষের চাহিদা পুরণ করে আসছে মৎস্য খ্যাত। ওসমানীনগরে চাহিদা এবং উৎপাদন কাছাকাছি রয়েছে। 
বন্যায় ক্ষতিগ্রস্ত খামারীরা সরকারী ভর্তুকি পেলে এই উপজেলায় আরো মৎস্য উৎপাদন সম্ভব। এছাড়া জনবল সংকটসহ নানা কারণে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা ব্যহত হচ্ছে। আমারা সব সময় মাঠে থেকে অভিযান পরিচালনা করছি। সাংবাদিকদের সহায়তা পেলে অবৈধ জাল এবং বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।
উপজেলা প্রশাসনের সম্মেলনে কক্ষে উপজেলা মৎস্য কর্মকর্তা দ্বিজরাজ বর্মনের সভাপতিত্বে ও সহকারী মৎস্য অফিসার আমিরুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব সভাপতি উজ্জ্বল ধর, সহ-সভাপতি আব্দুল মতিন, অনলাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ ফয়ছল আহমেদ, সহ-সভাপতি লিলুউর রহমান পংকি, সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী, সহ সাধারন সম্পাদক শরীফ আহমদ চৌধুরী, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক,কবির আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রনিক পাল, সাংবাদিক ফজলু মিয়াসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মৎস্য চাষী উপস্থিত ছিলেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন