ছাদেকুল ইসলাম রুবেল গাইবান্ধাঃ গাইবান্ধা সদর উপজেলা খোলাহাটি ইউনিয়নের উত্তর আনালের তাড়ী গ্রামে দীর্ঘ সাত বছর ধরে শিকলে বাঁধা মানুষিক ভারসাম্যহীন বাবা মেয়ে মানবেতর জীবনযাপন করে আসছেন, তাদের সুচিকিৎসা ও প্রতিবন্ধী ভাতার ব্যাবস্থা করতে সামাজিক সংগঠন জনকল্যাণ সোসাইটি দারিয়াপুর কে বিষয় টি এলাকাবাসির পক্ষে নাট্যকর্মী রাসেদ মেনন জানায়।
পরে তাদের শিকলে বাঁধা জীবন নিউজের মাধ্যমে প্রথম
তুলে ধরতে আমরা অনুরোধ করি গাইবান্ধার বিশিষ্ট সাংবাদিক সিদ্দিক আলম দয়াল ও আফরোজা লুনা কে তারা নিউজ করলে বিষয় টি জেলা প্রশাসক মহোদয় জনাব অলিউল রহমান ও জেলা পুলিশ সুপার এর নজরে আসে।
তারেই ধারাবাহিকতায় ৪ এপ্রিল সোমবার সকালে পুলিশ সুপার মানুষিক ভারসাম্যহীন মোহাম্মদ আলী ও রেহেনার বাড়িতে উপস্থিত হয়ে নগদ অর্থ, খাদ্য সহযোগিতা করে তাদের সুচিকিৎসার জন্য পাবনা মানষিক হাসপাতালে প্রেরণ করেন। ইতিমধ্যে তাদের বাবা মেয়ের প্রতিবন্ধী কার্ডের ব্যাবস্থাও গ্রহন করেছেন।
এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা মানবিক পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান হাসান মাহমুদ সিদ্দিক, খোলাহাটি ইউনিয়ন চেয়ারম্যান মাসুম হক্কানী ইউপি সদস্য মোস্তাক আলী, সাংবাদিক সিদ্দিক আলম দয়াল
জনকল্যাণ সোসাইটি উপদেষ্টা লক্ষণ রায়, সভাপতি আনিছুর, সাজ্জাদ, সহ আরো অনেকে।
এমন উদ্যোগ গ্রহন করায় জনকল্যাণ সোসাইটি দারিয়াপুর ও এলাকাবাসীর পক্ষ থেকে মানবিক পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম স্যার ও সাংবাদিক সিদ্দিক আলম দয়াল এর প্রতি শুভেচ্ছা, কৃতজ্ঞতা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন