নবীগঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থীকে যাতায়াতের জন্য রিক্সা ও সুস্থার জন্য চেক প্রদান করে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলো প্রিয়জন গ্রুপ

নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:- নবীগঞ্জের আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক শিক্ষার্থী, শিক্ষক ও শুভকাখিত সংগঠন প্রিয়জন গ্রুপ গতকাল সোমবার (৬ জুলাই) বিকালে আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে অত্র প্রতিষ্ঠানের নবম শ্রেণির শারিরীক প্রতিবন্ধী শিক্ষার্থী মো: মোবাশ্বির আলম এর চিকিৎসার জন্য ভরণপোষণ ও স্কুলে যাওয়া আসার জন্য একটি অটোরিক্সা প্রদান করা হয়েছে। এতে ঐ শিক্ষার্থীর জন্য ব্যায় হয় প্রায় পৌন ৫ লক্ষ টাকা। অটোরিক্সা ও চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 
সিলেট বারের এডভোকেট ও অত্র প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি মেহাম্মদ আবুল ফজল এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে 
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট লন্ডনের সাবেক সভাপতি অধ্যাপক মোহাম্মদ আব্দুল হান্নান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, 
 বিশিষ্ট সমাজ সেবক ও ১০ নং দেবপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ,ক,ম ফখরুল ইসলাম কালাম, হবিগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির সহ সভাপতি ও ডাইরেক্টর শাহ মোস্তাকিম আলী প্রিন্স, লন্ডন প্রবাসী সমাজ সেবক রহিম শাহ, অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ইকবাল বাহার তালুকদার, সহকারী অধ্যাপক শরীফুল ইসলাম সহ সাবেক ও  বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 
প্রিয়জন গ্রুপের প্রবাসী সদস্যবৃন্দের আর্থিক সহায়তা প্রদানে বিশেষ অবদান রাখায় তাদের সুস্থতা কামনা করে অত্র প্রতিষ্ঠানের প্রভাষক মাওলানা জিয়াউর রহমান মীর এর মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন