জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে বৃহস্পতিবার (২৪’সেপ্টেম্বর) নতুন করে আরও ৫ জন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এনিয়ে জেলায় ৭৭১ জন শনাক্ত হলেন। নতুন শনাক্ত ৫ জনই সদর উপজেলার বাসিন্দা। বৃহস্পতিবার রাজশাহী মেডিক্যাল কলেজ থেকে আসা ৪১টি নমূনার ফলাফলে নতুন ওই ৫ জন শনাক্ত হন। এদিকে জেলায় এ পর্যন্ত সূস্থ হয়েছেন ৭০৮ জন। জেলায় সূস্থতার হার শনাক্তের প্রায় ৯১.৮৩ শতাংশ। এছাড়া জেলাব্যাপী শনাক্তদের মধ্যে এ পর্যন্ত মারা গেছেন ১৪ জন।
ফলে জেলায় এখন চিকিৎসাধীন করোনা রোগি এখন ৪৯ জন। চিকিৎসাধীনদের মধ্যে ৩১ জন সদর,৪ জন শিবগঞ্জ,১ জন গোমস্তাপুর,২ জন নাচোল ও ১১ জন ভোলাহাট উপজেলার বাসিন্দা।
বৃহস্পতিবার সন্ধ্যায় সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন,জেলা থেকে এ পর্যন্ত ৬ হাজার ৪২০ টি নমূনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে এখনও ১৪১টি নমূনার ফল পাওয়া যায় নি। ###

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন