সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী'র বিশাল বিজয়ে ইতিহাসের প্রথম মূখ রেজা কিবরিয়া

gbn

বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধিঃ- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র মনোনীত পদপ্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ বিশাল ভোটের ব্যাবধানে এ আসনে ইতিহাসের প্রথম মূখ ছিনিয়ে এনেছেন ডক্টর রেজা কিবরিয়া। ঐ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সাবেক নির্বাহী সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়াকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে এ বিশাল বিজয় অর্জন করা হয়েছে। 
গতকাল (১২ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচনে নবীগঞ্জ উপজেলার ১১৬টি ও  বাহুবল উপজেলার ৬১টি আসন মিলে মোট ১৭৭টি আসনে ডক্টর রেজা কিবরিয়া ধানের শীষ প্রতিক নিয়ে ১ লক্ষ ১১ হাজার ৭৩ ভোট পেয়ে জয় লাভ করেন। তিনি বিপুল ভোটের ব্যবধানে সাবেক এমপিকে তৃতীয় স্থানে পেলে জনগণের ব্যালেটের মাধ্যমে ইতিহাসের প্রথম মূখ হিসেবে জয় লাভ করেছেন। দুই উপজেলার মোট ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসাবে তিনি সর্বোচ্চ ভোট  পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী রিক্সা প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ৫৫ হাজার ২শত ৪৫টি। তার নিকতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া ঘোড়া প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ৩৪ হাজার ৪শত ৬২টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মোহাম্মদ বদরুর রেজা চেয়ার প্রতীক নিয়ে ভোট  পেয়েছেন ৫হাজার ২শত ৪৪টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ) এর প্রার্থী কাজী তোফায়েল আহমেদ মোটরগাড়ি প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ৬শত ৩৯টি।
দুই উপজেলার সম্মিলিত ফলাফলে দেখা যায়, অবাদ সুন্দর ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে বিশাল
ব্যবধানে ইতিহাসের প্রথম এ আসনে জয় লাভ করেন তিনি। 
এ বিশাল বিজয় প্রকাশ হওয়ার পরপরই ধানের শীর্ষের সমর্থকরা ও বিএনপি'র মনোনীত প্রার্থী ডক্টর রেজা কিবরিয়াসহ দলের সকল নেতাকর্মীরা আনন্দ উল্লাস করে বিভিন্ন স্থানে মিষ্টি বিতরন করা হয়। রাজনৈতিকভাবে হবিগঞ্জ-১ আসনের এ ফলাফলে বিএনপির অবস্থান আরও শক্ত হয়েছে বলে মনে করছেন দলের কেন্দ্রীয় সহ স্থানীয় নেতাকর্মীরা।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন