সুনামগঞ্জে নৌকার ভরাডুবি, বিদ্রোহীরা এড়িয়ে

মোজাম্মেল আলম ভূঁইয়া- সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের ৩ উপজেলার ২১টি ইউনিয়নে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (২৬ ডিসেম্ভর) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার পর ভোটারদের উপস্থিতি কিছুটা কম হলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে। তবে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে। আর এই ভোট বিকাল ৪টা পর্যন্ত চলে।
আজ সোমবার (২৭ ডিসেম্ভর) দুপুরে জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে- জেলার ৩টি উপজেলার ২১টি ইউনিয়নের ৭টিতে আওয়ামী লীগ, ৯টিতে আওয়ামী লীগ বিদ্রোহী, ৪টিতে বিএনপি ও ১টিতে জাতীয় পার্টির পার্থী বেসরকারী ভাবে জয়লাভ করেছেন।
বিজয়ী প্রার্থীরা হলেন- জেলার দিরাই উপজেলার রফিনগর ইউনিয়ন পরিষদে শৈলেন চন্দ্র তালুকদার (নৌকা), করিমপুর ইউনিয়নে লিটন চন্দ্র দাস (নৌকা), জগদল ইউনিয়নে হুমায়ুন রশীদ লাভলু (নৌকা), ভাটিপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী বদরুল ইসলাম চৌধুরী মিফতাহ (মোটর সাইকেল), রাজানগর ইউনিয়নে বিদ্রোহী জহিরুল ইসলাম জুয়েল মিয়া (চশমা), চরনারচর ইউনিয়নে বিদ্রোহী পরিতোষ রায় (আনারস), কুলঞ্জ ইউনিয়নে বিদ্রোহী একরার হোসেন (মোটর সাইকেল), সরমঙ্গল ইউনিয়নে বিএনপি প্রার্থী মোয়াজ্জেম হোসেন জুয়েল (চশমা), তাড়ল ইউনিয়নে বিএনপির যুবদল সভাপতি আলী আহমদ (চশমা) জয়লাভ করেছেন।
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে শেখ ছদরুল ইসলাম (নৌকা), সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে আবুল হাসান (নৌকা), পাটলী ইউনিয়নে আঙ্গুর মিয়া (নৌকা), ছিলাউরা-হলিদপুর ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী শহিদুল ইসলাম (আনারস), আশারকান্দি ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী আইয়ুব খান (মোটর সাইকেল), পাইলগাঁও ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী  মখলুস মিয়া (ঘোড়া) ও কলকলিয়া ইউনিয়নে বিএনপি প্রাথী রফিক মিয়া (আনারস) জয়লাভ করেছেন।   
এছাড়া বিশ^ম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নে নুরে আলম সিদ্দিকী তপন (নৌকা), পলাশ ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী সোহেল আহমদ সুহেল (মোটর সাইকেল), ধনপুর ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী মিলন মিয়া (ঘোড়া), দক্ষিণ বাদাঘাট ইউনিয়নে স্বতন্ত্র প্রাথী এডভোকেট ছবাব মিয়া (মোটর সাইকেল) ও ফতেপুর ইউনিয়নে জাতীয় পার্টি ফারুক আহমদ (লাঙ্গল) বিজয়ী হয়েছেন।
এব্যাপারে সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার সাংবাদিকদের বলেন- ৪র্থ ধাপে জেলার ৩ উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদে অত্যন্ত সুন্দর ও সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচন নিয়ে কারো কোন অভিযোগ নাই। সবাই খুবই আনন্দিত।      
 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন