স্বচ্ছতা জবাবদিহিতার মাধ্যমে শক্তিশালী ইউনিয়ন গড়ার প্রত্যয় ১৩জনপ্রতিনিধির

ফকিরহাট প্রতিনিধি//
বাগেরহাটের ফকিরহাটের ৫নং বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি শক্তিশালী ইউনিয়ন পরিষদ গড়ার প্রত্যয় ব্যাক্ত করলেন
নবনির্বাচিত ১৩জনপ্রতিনিধি। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় পরিষদ চত্তরে নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বরদের দায়িত্বভার গ্রহন, প্রথম সভা এবং অভিষেক
অনুষ্ঠানে নবনির্বাচিত ১৩জনপ্রতিনিধি এ প্রত্যয় ব্যাক্ত করেন। ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে
উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, সম্মানিত অতিথি ছিলেন শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ অমিত রায় চৌধুরী। বিশেষ অতিথি
ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ শেখ আব্দুর রাজ্জাক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মুস্তাহীদ সুজা।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলতাপ হোসেন টিপুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তৃতা করেন, উপজেলা আ,লীগের
যুগ্ন-সাধারন সম্পাদক ফকির কাওসার আলী, দপ্তর সম্পাদক আবু দাউদ হায়দার বাবু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক জয়ন্ত কুমার দাস, ইউপি চেয়ারম্যান যথাক্রমে মোঃ
ফারুকুল ইসলাম ওমর, এমডি সেলিম রেজা, মোড়ল জাহিদুল ইসলাম, সরদার আমিনুর রশিদ মুক্তি, বাহিরদিয়া-মানসা ইউনিয়ন আ,লীগের সাধারন সম্পাদক মোঃ
সাইফুল ইসলাম, শিক্ষক ফকির মনিরুজ্জামান, শিক্ষিকা বিথি রানী সরকার, সুপার মাওলানা মোহম্মদ মিজানুর রহমান, যুবলীগের সভাপতি মাহাফুজুর রহমান বাবু ও
ছাত্রলীগের সভাপতি সেলিম রেজা খোকন প্রমুখ। সভার পূর্বে নবনির্বাচিত জনপ্রতিনিধিদেরকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট বিতরন করা হয়। শেষে প্যানেল চেয়ারম্যান
নির্বাচিত ও ১৩টি স্ট্যাডিং কমিটি বন্ঠন করা হয়েছে। ##

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন