সুনামগঞ্জে মোটর সাইকেলের ধাক্ষায় এক বৃদ্ধ নারীর মৃত্যু

মোজাম্মেল আলম ভূঁইয়া- সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জে যাত্রীবাহী মোটর সাইকেলের ধাক্ষায় আহত এক বৃদ্ধ নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। মৃত বৃদ্ধ নারীর নাম- দৈয়ল বেগম (৭৫)। তিনি জেলার দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের পূর্ব-মাছিমপুর গ্রামের মৃত মরম আলীর স্ত্রী।
গতকাল রবিবার (২৬ সেপ্টেম্ভর) রাত ৮টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধা দৈয়ল বেগমের মৃত্যু হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- গতকাল রবিবার দুপুরে বৃদ্ধা দৈয়ল বেগম রাস্তা পারাপারের সময় দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের ইলিয়াস আলীর ছেলে মামুন মিয়া মোটর সাইকেল দিয়ে ধাক্ষা দেয়। এঘটনায় ওই বৃদ্ধা ছিটকে রাস্তা ওপর পড়ে গুরুতর আহত হলে মোটর সাইকেল ফেলে রেখে চালক মামুন পালিয়ে যায়। পরে এলাকার লোকজন ঘটনাস্থল থেকে বৃদ্ধা দৈয়ল বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। কিন্তু ওই বৃদ্ধার অবস্থায় আশংকাজনক দেখে কর্তব্যরত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। রাতে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু হয়।  
এঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানা ওসি দেব দুলাল ধর সাংবাদিকদের বলেন- সিলেটে চিকিৎসাধীন অবস্থায় আহত বৃদ্ধা দৈয়ল বেগমের মৃত্যু হয়েছে বলে খবর জানতে পেরেছি। এব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন