জালালুর রহমান,মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ
মৌলভীবাজারের জুড়ীতে ২০০ গ্রাম গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।জানা গেছে গত ১০/সেপ্টেম্বর/২০২১ইং,আনুমানিক দুপুর ০১.৩০ ঘঠিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে, অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তীর দিকনির্দেশনায়।এস আই খসরুল আলম বাদল,এস আই সৈয়দ আব্দুল মান্নান,এ এসআই জোসেফ আহমদ, ক নং রাজু সরকার সহ এক দল পুলিশ। জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের জাংগীরাই গ্রামের মোস্তফা মিয়ার বাড়ীর সামনের রাস্তা থেতে গাঁজা ব্যাবসায়ী বিল্লাল কে আটক করে,জুড়ী থানা পুলিশ পড়ে তার দেহ তল্লাশি করে তার সাথে থাকা ২০০ গ্রাম গাঁজাসহ তাকে থানায় নিয়ে আসে। উপজেলার ৩ নং পশ্চিম জুড়ী ইউনিয়নের,হরিরামপুর (মইজননগর) হারুন মাস্টার এর কলোনির ভাড়াটিয়া মৃত ইছাক মিয়ার পুত্র বিল্লাল হোসেন (২৫) নামক এক যুবক।উল্লেখ্য বিল্লাল দীর্ঘদিন থেকে মাদক ব্যাবসায় লিপ্ত ছিল, আটক কৃত মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ প্রতিরোধে আইন এ জুড়ী থানায় মামলা নং ০৫, ১১/৯/২০২১ ইং রুজু করা হইল,শনিবার তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী এর সত্যতা স্বীকার করেছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন