সোমবার আসছে ফাইজারের ১০ লাখ টিকা

gbn

জিবি নিউজ 24 ডেস্ক //

কোভ্যাক্স ফ্যাসিলিটিজের মাধ্যমে ফাইজারের আরও ১০ লাখ টিকা আগামীকাল সোমবার সন্ধ্যায় দেশে এসে পৌঁছাবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের দেওয়া উপহারের এই টিকা কাতার এয়ারওয়েজের একটি বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।

 

বিমানবন্দরে টিকা গ্রহণ করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এ সময়ে আমেরিকার রাষ্ট্রদূত আর মিলার বিমানবন্দরে উপস্থিত থাকবেন।

গত ২৩ আগস্ট স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরও ৬০ লাখ ডোজ ফাইজারের টিকা আগামী সেপ্টেম্বরের মধ্যেই দেশে আসার কথা জানিয়েছিলেন।

তারই অংশ হিসেবে ১০ লাখ ডোজ টিকা আসছে। সেপ্টেম্বরে ধাপে ধাপে বাকি ৫০ লাখ ডোজ টিকা আসবে বলে জানানো হয়েছে।

এর আগে গত ৩১মে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের মাধ্যমেই ফাইজারের এক লাখ ৬২০ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। ওই টিকাও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হয়।

 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন