নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি ও চট্টগ্রামের একাধিক ব্যবসায়ী সংগঠনের নেতা এসএম আবু তৈয়বের বড় ছেলে এসএম তারিক মাঈনুদ্দিন নাসের অপু'র লাশ শনিবার ভোর ৫ টার দিকে ঢাকা বিমান বন্দরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন নিরাপদ সড়ক চাই নগর কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শফিক আহমেদ সাজীব।
২৮ আগস্ট ২০২১ শনিবার ভোরে ঢাকা বিমান বন্দরে পৌঁছানোর পর সড়ক পথে চট্টগ্রামে আনা হবে বলে জানিয়ে সাংবাদিক সাজীব আরোও জানান শনিবার যোহর নামাজের পর নগরীর জামিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে ও আসর নামাজের পর চট্টগ্রাম দক্ষিণ জেলার বোয়ালখালী উপজেলার কধুরখীল গ্রামে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
উল্লেখ্য ২৫ আগস্ট ২০২১ বাংলাদেশ সময় সকাল ৯টা ১৫ মিনিটে যুক্তরাজ্যের একটি হাসপাতালে (ব্রেইন টিউমারে আক্রান্ত) চিকিৎসাধীন অবস্থায় এসএম তারিক মাঈনুদ্দিন নাসের অপু ইন্তেকাল করেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন