প্রবাসী কদর উদ্দিনের উদ্যোগে রাস্তা মেরামত সম্পন্ন

জিবি নিউজ ডেস্ক ।।

দৌলতপুর /নতুন হাবড়া বাজার  সংলগ্ন (হাবড়া বাজার - দশপাইকা - সিংগেরকাছ রোড) ব্রীজের মুখ গত ২৮-০৭-২০২১ বুধবার দৌলতপুর গ্রামের লন্ডনপ্রবাসী, তরুন সমাজসেবক জনাব কদর উদ্দিনের উদ্যোগে এবং দৌলতপুর যুব সমাজের কায়িক শ্রমে মেরামত করা হয়। গত প্রায় ১৫ দিন আগে ভেঙ্গে যাওয়ায় বিপদজনক অবস্থা তৈরী হয়। উক্ত রাস্থা ব্যাবহার করেন অত্র অঞ্চলের কয়েক গ্রামের হাজার হাজার মানুষ। এতে যোগাযোগ ব্যবস্থা ব্যহত হয়ে ভোগান্তিতে পড়েন ব্যবহারকারী সাধারন জনগন। এ সময় উপস্থিত ছিলেন মোঃ কদর উদ্দিন, আলমগীর হুসেন, আব্দুল মোমিন কালু, লিলু মিয়া, আবু ছালেহ, জামাল আহমদ, আবু খালেদ, খলিল মিয়া, ইউসুফ আলী, শাহীন আহমদ, পংকি মিয়া, ইমরান আহমদ, শাইস্থা মিয়া, সুলেমান, খোয়াজ আলী, লোকমান, রন নমঃ, কাবুল মিয়া, ফয়েজ, ওয়াহিদ আলী, রফিক আলী সহ অনেকেই। এ সময় আন্তরিক ভাবে কাজ করার জন্য ধন্যবাদ জানানো হয় দৌলতপুর যুব সমাজের সকলকে ।
যুব সমাজের পক্ষ থেকে উৎসাহ প্রদান ও সহযোগীতার জন্য ধন্যবাদ জানানো হয় জনাব মোঃ কদর উদ্দিন-কে। আগামী দিনে আরোও সহযোগীতার আশা ব্যক্ত করা হয়।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন