চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে  সাপের কামড়ে গর্ভবতী  তরুনীর মৃত্যু

জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পিতার বাড়ি বেড়াতে এসে বিষাক্ত সাপের কামড়ে ৩ মাসের  গর্ভবতী তরুনী তানিয়া খাতুনের (১৯) মৃত্যু হয়েছে। গত রোববার (২০ জুন) রাত ১১টার দিকে রাধানগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড যশোইল গ্রামে পিতার বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় সাপের কামড়ে অসুস্থ হয়ে পড়েন তানিয়া। পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার(২১জুন) বেলা  ১১টার দিকে তিনি মারা যান।
মৃত তানিয়া যশোইল গ্রামের আনারুল ইসলামের মেয়ে ও গোমস্তাপুরের বাঙ্গাবাড়ী ইউনিয়নের ব্রজনাথপুর আনারপুর গ্রামের রাসেলের স্ত্রী। সংশ্লিষ্ট ইউপি সদস্য আক্তারুল ইসলাম ও গ্রাম পুলিশ গোলাম মোস্তফা ঘটনাটি নিশ্চিত করেছেন

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন